১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের ভোট: পদ্ধতি ঠিক করতে দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি

“ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মতামত আমরা অংশীজনের কাছে তুলে ধরব,” বলেন আখতার আহমেদ।

প্রবাসীদের ভোট: পদ্ধতি ঠিক করতে দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি
নির্বাচন ভবনের সম্মেলনে কক্ষে অ্যাডভাইজরি টিমের সভা অনুষ্ঠিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2025, 11:56 PM

Updated : 26 Aug 2026, 12:35 PM

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ পদ্ধতি ঠিক করার লক্ষ্যে মঙ্গলবার রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে বসবে নির্বাচন কমিশন-ইসি। 

বৃহস্পতিবার এ বিষয়ে গঠিত অ্যাডভাইজরি টিম-এর সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোটগ্রহণ পদ্ধতি নিয়ে তিনটি প্রতিষ্ঠানের মতামত আমরা অংশীজনের কাছে তুলে ধরব। এজন্য দল, সংস্কার কমিশনসহ সবাইকে নিয়ে ২৯ এপ্রিল মতবিনিময় করব।”

তিনি বলেন, আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ মতবিনিময় সভা হবে।

প্রধান নির্বাচন কমিশন (সিইসি), নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা কর্মকর্তারা থাকবেন সেখানে।

৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি।

সেখানে তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। পদ্ধতিগুলো হল- অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট।

এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদরা এ নিয়ে তিনটি  প্রতিবেদন জমা দিয়েছেন।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং- এ তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে- সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে। 

নির্বাচন কমিশন-ইসি সচিব বলেন, “ভোট পদ্ধতি নিয়ে কমিশন কাজ করছে। এখন বিষয়টি সবাইকে জানাতে হবে, সব কিছু তাদের সামনে উপস্থাপন করা হবে। এজন্যই অংশীজনদের নিয়ে এবার বসছে ইসি।”

পুরনো খবর:

প্রবাসীদের ভোট৩ প্রতিষ্ঠানের প্রতিবেদন জমাঅংশীজনের মতামত নেবে ইসি