১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সদরঘাট-নারায়ণগঞ্জ রুটের বালুবাহী নৌযানে অভিযান, পৌনে ২ লাখ টাকা জরিমানা

অধিকাংশ নৌযানের আকার নিবন্ধনপত্রে থাকা আকারের সঙ্গে অসামঞ্জস্যতা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 07:42 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

ঢাকার সদরঘাট থেকে নারায়ণঞ্জের ফতুল্লা রুটে চলা বালুবাহী নৌযানগুলোতে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে নৌপরিবহন অধিদপ্তর।

শনিবার সকাল থেকে অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে নৌযানগুলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নৌপরিবহন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১টি নৌযান পরিদর্শন করেন কর্মকর্তারা। অধিকাংশ নৌযানের আকার নিবন্ধনপত্রে থাকা আকারের সঙ্গে অসামঞ্জস্যতা রয়েছে। কয়েকটি নৌযানে জীবনরক্ষাকারী সরঞ্জাম ও নেভিগেশনাল সরঞ্জামের ঘাটতিও রয়েছে।

নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী হাকিম লুসিকান্ত হাজং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়টি নৌযানকে জরিমানা করেন।