Published : 27 Jul 2025, 07:49 PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।
প্রশাসন ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন শাখায় কর্মরত ছিলেন।
রোববার তাকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে ব্যস্ত করে এনটিআরসিএর চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরেক আদেশে এনটিআরসিএর চেয়ারম্যান পদে থাকা অতিরিক্ত সচিব মো. মফিজুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।