নিম্ন আয়ের মানুষের জন্য গুলশান সোসাইটির ফল উৎসব
“সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব” বলেন গুলশান সোসাইটির সভাপতি।
পথশিশু ও রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি।
শনিবার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে এ উৎসবে তাদের মাঝে আম, কলা, আনারসসহ বিভিন্ন রকমের ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, “আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তার মধ্যে অভাবগ্রস্ত মানুষেরও অধিকার রয়েছে। তাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
“গুলশানের বাসিন্দারা নিজেদের ঘরের ফল সেই মানুষদের সঙ্গে ভাগ করে নিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেটিই একটি সভ্য ও সহমর্মী নগরীর প্রকৃত পরিচয়।”
