২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে নতুন ডিজি রেজওয়ান, উপানুষ্ঠানিকে ইরফান

তাদের বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিকে নতুন ডিজি রেজওয়ান, উপানুষ্ঠানিকে ইরফান

শাহ রেজওয়ান হায়াত ও মোহাম্মদ ইরফান শরীফ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 04:37 PM

Updated : 30 Aug 2022, 04:37 PM

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত।

আর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য মোহাম্মদ ইরফান শরীফকে করা হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক।

সোমবার তাদের বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের চাকরির মেয়াদ শেষ হয়ে আসায় গত ১৩ জুন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়।

এরপর থেকে অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ ও মো. মুহিবুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।