১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মণিপুরের ভূমিকম্পে কাঁপল ঢাকাও

রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 09:57 AM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ভারতের মণিপুর রাজ্যে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে; যার কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ২টা ২৪ মিনিটে ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মণিপুরের মইরাং থেকে ৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপূর্বে; আর মণিপুরের ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩৫৪ কিলোমিটার দূরে। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

গভীর রাতে ভূমিকম্পে অনেকেই জেগে উঠে ফেইসবুকে আতঙ্কের কথা বলেছেন। তবে দেশের ভেতরে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. রুবাঈয়্যাত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেটের দিকের মানুষ হয়ত কম্পন বেশি টের পেয়েছেন ঢাকার চেয়ে। ঢাকার পশ্চিমের দিকে গেলে সেটার মাত্রা আরও কমে আসবে।" 

এর আগে গত ১৪ মে হবিগঞ্জের শাল্লা এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।