২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেহানা এসেছেন

বাবার হত্যাকারী পাঁচজনের ফাঁসির রায় কার্যকরের পর শুক্রবার সকালে দেশে এসেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 04:56 AM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার হত্যাকারী পাঁচজনের ফাঁসির রায় কার্যকরের পর শুক্রবার সকালে দেশে এসেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। সকাল পৌনে ১১টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি ঢাকায় পৌঁছান বলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাজ্যপ্রবাসী রেহানা বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন যমুনায় উঠেছেন। বিকালে দুই বোন একসঙ্গে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বলে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে। বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পাঁচজনের ফাঁসি কার্যকর হওয়ার পর তাৎক্ষণিকভাবে দেশে আসার সিদ্ধান্ত নেন রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মাসহ পরিবারের সবাইকে হারান শেখ হাসিনা ও শেখ রেহানা। ওই সময় বিদেশে থাকায় বেঁচে যান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১০৫৫ ঘ.