২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু খুনিদের রিভিউ শুনানি রোববার

আপিলের বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদনের শুনানি রোববার অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিলের বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদনের শুনানি রোববার অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চে এ শুনানি হবে। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি বি কে দাস, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা। আবেদনকারীরা হলেন- বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন। পাঁচ জনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এর মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল উচ্ছৃঙ্খল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স