২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি কলঙ্কমুক্ত হলো: আওয়ামী লীগ

বঙ্গবন্ধু মামলার আপিলের রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ বলেছে, এর মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিলের রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ বলেছে, এর মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হলো। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। এর আগে দুপুরেই আপিল বিভাগ পাঁচ আসামির আপিল আবেদন খারিজ করে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা এ রায়কে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ৩৪ বছর প্রতীক্ষার পর বাঙালি জাতি এক কলঙ্ক কালিমা থেকে রক্ষা পেলো। প্রমাণিত হলো- যত শক্তিধরই হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়।" বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেওয়ার জন্য সামরিক শাসক জিয়াউর রহমানের পাশাপাশি বর্তমান রাজনৈতিক জোট শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদেরও সমালোচনা করেন আশরাফ। তিনি বলেন, "আত্মস্বীকৃত খুনিরা যেমন জাতির জনককে শারীরিকভাবে হত্যা করে, তেমনি জিয়াউর রহমান সামরিক ফরমান বলে হত্যা করে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ ও আমাদের পবিত্র সংবিধানকে। "জেনারেল এরশাদ ১৯৮৬ সালে খুনি ফারুককে তথাকথিত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী করেন। বঙ্গবন্ধুর খুনীদের প্রথমে 'প্রগস' এবং পরে ১৯৮৭ সালে ফারুক-রশিদকে দিয়ে ফ্রিডম পার্টি নামে একটি ফ্যাসিবাদী রাজনৈতিক দল গঠন করান। খালেদা জিয়া তার স্বামীর পথ অনুসরণ করে বঙ্গবন্ধুর খুনিদের কেবল আশ্রয়-প্রশ্রয়ই দেননি, তাদের রাজনৈতিকভাবেও পুনর্বাসিত করেন।" আওয়ামী লীগ শুক্রবার সারাদেশে সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচি দিয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে মিলাদ, দোয়া ও শোকরানা নামাজ আদায় করা হবে বলে আশরাফ জানান। রায়ের খবর পেয়ে শেখ হাসিনা কেঁদেছেন জানিয়ে আশরাফ বলেন, "সে সময় আমরা তার পাশে ছিলান। তিনি (হাসিনা) বিশ্বাস করেন, সব হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।" রায়ের বিষয়ে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়া সম্পর্কে আশরাফ বলেন, "উনি (শেখ হাসিনা) প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। ন্যায়বিচার চেয়েছিলেন, উনি ন্যায়বিচার পেয়েছেন।" বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক সরকার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করায় এর বিচারের পথ রুদ্ধ ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে ওই অধ্যাদেশ বাতিল করে। আশরাফ বলেন, "শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের অন্য সব নাগরিকের মতো পিতা, মাতা, ভাই হত্যার বিচারের অধিকারও পাননি। "অধিকার বঞ্চিত দুই বোন বাংলাদেশের মানুষের কাছে তো বটেই, বিশ্বের দ্বারে দ্বারে ঘুরেছেন; ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক স