২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায় কার্যকরের অপেক্ষায় টুঙ্গিপাড়াবাসী

বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় আনন্দিত টুঙ্গিপাড়ার মানুষ। এখন তারা এই রায় কার্যকরের অপেক্ষায় আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

গোপালগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলের রায়ে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখায় আনন্দিত টুঙ্গিপাড়ার মানুষ। এখন তারা এই রায় কার্যকরের অপেক্ষায় আছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণার পর টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষ ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা শুকরিয়া আদায় করেন। তারা বলেছেন, খুনিদের ফাঁসির রায় দ্রুত কার্যকর হলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। টুঙ্গিপাড়া গ্রামের কাঠমিস্ত্রী আয়ূব আলী শেখ (৫২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে মারার পর লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে আইসেলো। আমি বঙ্গবন্ধুর লাশের কোফিন খুলসিলাম। তার লাশ দ্যাহে আমি সহ্য করতে পারিনেই, কষ্ট পাইসিলাম। "এত বছর পর রঙ্গবন্ধু হত্যা মামলার রায় শুনে আমার সেই কষ্ট আর নাই। তাড়াতাড়ি খুনীগে ফাঁসি দিতি হবে। তাহলি বঙ্গবন্ধুর আত