২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুক্ষণের মধ্যেই রায়

আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু মামলার আপিলের রায় হবে। ঐতিহাসিক এ রায় ঘিরে এখন নিরাপত্তার চাদরে মোড়ানো সুপ্রিম কোর্ট এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 04:17 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু মামলার আপিলের রায় হবে। ঐতিহাসিক এ রায় ঘিরে এখন নিরাপত্তার চাদরে মোড়ানো সুপ্রিম কোর্ট এলাকা। ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু মামলার আপিলের রায় হবে। ঐতিহাসিক এ রায় ঘিরে এখন নিরাপত্তার চাদরে মোড়ানো সুপ্রিম কোর্ট এলাকা। র‌্যাব ও পুলিশের কড়া পাহারায় বৃহস্পতিবার সকালে আদালতে ঢোকেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের ১ নম্বর বিচার কক্ষে রায় ঘোষণা করবেন বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ। ওই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। ১ নম্বর বিচার কক্ষটি সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় কক্ষ। এটি সাড়ে ১০টা নাগাদ পূর্ণ হয়ে গেছে। ওই আদালতে নিরাপত্তার জন্য আর্চওয়ে বসানো হয়েছে। সকাল ১০টার দিকে বিচার কক্ষে ঢুকতে শুরু করেন আইনজীবীসহ অন্যরা। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রাষ্ট্রপক্ষের প্যানেল আইনজীবী তৌফিক নেওয়াজ, ইউসুফ হোসেন হুমায়ুন আদালতে রয়েছেন। রয়েছেন রফিক উল হকসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীও রয়েছেন আদালতে। আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত রয়েছেন আবদুল্লাহ আল মামুন ও আব্দুর রেজ্জাক খান। বঙ্গবন্ধু পরিবারের সদস্য ফজলে নূর তাপস, আবুল হাসানাত আবদুল্লাহ সকাল ১০টায় আদালতে ঢুকেছেন। তারা দুজনই '৭৫ এর ১৫ আগস্ট তাদের বাবা শেখ ফজলুল হক মনি ও আবদুর রব সেরনিয়াবাতকে হারিয়েছিলেন। রাজনীতিকদের মধ্যে আদালতে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ সাংসদ আবদুল মতিন খসরু, ফজলে রাব্বী মিয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ। এদিকে রায়ের দুই ঘণ্টা আগেই সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সদস্যরা অবস্থান নিয়ে আছে। অন্তত চার দফা তল্লাশির পরই আদালতে ঢুকতে পেরেছেন আইনজীবীসহ অন্যরা। সকাল থেকে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয় পুরো সুপ্রিম কোর্ট এলাকায়। সাড়ে ৮টার দিকে বিচারপতিদের গাড়িগুলো ঢুকতে দেখা যায়। তাদের গাড়িগুলোর সামনে-পেছনে ছিলো পুলিশের গাড়ি। চারপাশে মোটর সাইকেলে করে পাহারায় ছিলো র‌্যাব সদস্যরা। সুপ্রিম কোর্টের আশাপাশে এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দোয়েল চত্বর, প্রেসক্লাব, মৎস্য ভবন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও র‌্যাব। সুপ্রিম কোর্ট এলাকায় বুধবারই বসানো হয় সিসি ক্যামেরা। এর মাধ্যমে সরাসরি ধারণ করা চিত্রের ওপর প্রধান ফটকে কয়েকটি মনিটরে চোখ রাখছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন সংস্থার ১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী সুপ্রিম কোর্টে মোতায়েন রয়েছে। শুধু সুপ্রিম কোর্টই নয়, রাজধানীর বিভিন্ন স্থানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশিও চলছে। সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিকের চেয়ে গাড়ি চলাচল কম। বঙ্গবন্ধু মামলার আপিলকারী পাঁচ আসামি বজলুল হুদা, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, এ কে এম মহিউদ্দিন ও মহিউদ্দিন আহমেদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছে। তাই কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারাগারের আশেপাশে বিভিন্ন উঁচু ভবনের ওপর থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারারক্ষীরা ছাড়াও সাদা পোশাকের লোক কাজ করছে। কারাগারের বাইরে পুলিশের নজরদারি রয়েছে। এছাড়া ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৩২ নম্বর সড়কের দুই প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট রয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচালক হাসান মাহমুদ খন্দকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কিনা- জানতে চাওয়া হলে র‌্যাবপ্রধান বলেন, "যখন কোনো বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, তখন সব ধরনের নাশকতার কথা চিন্তা করেই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।" বুধবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কমতে থাকে। পথচারী চলাচলও ছিলো অন্য দিনের চেয়ে অনেক কম। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল 'বিপথগামী' সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স