২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার শুনানি চলছে

বঙ্গবন্ধু মামলার অষ্টাদশ দিনের শুনানিতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আবদুর রেজ্জাক খান। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:32 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার অষ্টাদশ দিনের শুনানিতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আবদুর রেজ্জাক খান। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে রেজ্জাক খান তার বক্তব্য শেষ করেন। এরপর আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একেএম মহিউদ্দিনের (ল্যান্সার) পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। ব্যারিস্টার মামুন এর আগে আরেক আসামি বজলুল হুদার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন। আপিল আবেদনকারী বাকি দুই আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের কৌঁসুলি খান সাইফুর রহমান। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১১৪৫ ঘ.