২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বজলুল হুদার কৌঁসুলিকে আপিল বিভাগের তিরস্কার

বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে তিরস্কার করেছে আপিল বিভাগ। বার বার একই যুক্তি উপস্থাপন ও সংবাদ মাধ্যমে আদালতের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য আদালত তাকে তিরস্কার ও বিরক্তি প্রকাশের পর মামুন তার বক্তব্যের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদার কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনকে তিরস্কার করেছে আপিল বিভাগ। বার বার একই যুক্তি উপস্থাপন ও সংবাদ মাধ্যমে আদালতের বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য আদালত তাকে তিরস্কার ও বিরক্তি প্রকাশের পর মামুন তার বক্তব্যের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন। আদালত মামুনের বক্তব্যকে 'আজেবাজে' আখ্যায়িত করে তাকে এ বিষয়ে প্রস্তুতি নিয়ে শুনানিতে যাওয়ারও পরামর্শ দিয়েছে। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁঁচ বিচারপতির বেঞ্চ সোমবার সকাল ৯টা ৪২ মিনিট থেকে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত এ মামলার আপিলের ওপর ব্যারিস্টার মামুনের যুক্তিতর্ক শুনে বার বার অসন্তোষ প্রকাশ করে। কার্যদিবসের শুরুতেই আদালত মামুনকে সতর্ক করে দিয়ে বলেন, "আপনি সংবাদ মাধ্যমে বলেছেন, আমরা আপনার যুক্তিতর্কে বাঁধা দিচ্ছি। আমরা আপনাকে একই যুক্তি বারবার উপস্থাপন না করতে বলেছি। আপনাকে বাধাগ্রস্থ করিনি। সংবাদ মাধ্যমে আপনার এ ধরনের বক্তব্য দেওয়া উচিত নয়।" মামুন তার বক্তব্যের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন। আদালত তাকে উদ্দেশ করে বলেন, "আপনি আমাদের বিরক্ত করেছেন। সঙ্গতিপূর্ণ বক্তব্য না দিয়ে আজেবাজে বক্তব্য রেখেছেন। আপনি আইনের যুক্তিতে কথা বলুন।" আদালত বলেন, "ঊনসত্তর সাল থেকে অনেক মামলার যুক্তিতর্ক শুনেছি। কিন্তু আপনি যেভাবে যুক্তিতর্ক দিচ্ছেন আইন পেশার জীবনে কখনো তা শুনিনি।" আদালত ব্যারিস্টার মামুনকে প্রয়োজনে প্রস্তুতি নিয়ে আসার জন্য পরামর্শ দিয়ে বলেন, "সর্বোচ্চ আদালতে এসে এ ধরনের বক্তব্য রাখা ঠিক নয়।" বঙ্গবন্ধু হত্যা মামলায় বজলুল হুদাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে বলে যুক্তি তুলে ধরেন মামুন। আদালত বলেন, "আপনি এ বিষয়ে যে যুক্তিতর্ক রেখেছেন, তা ষড়যন্ত্রের ধারে কাছেও যায়নি।" আদালত আরও বলেন, "এ বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করতে হলে আপনাকে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধান জানতে হবে।" রোববার লিভ টু আপিলের নির্দিষ্ট পাঁচটি যুক্তির মধ্যে একটি যুক্তি বলার জন্য মামুনকে আধঘন্টা সময় বরাদ্দ দিয়েছিলো আদালত। সোমবার সকালেও সময়ের বিষয়টি তাকে স্মরণ করিয়ে দেয় আদালত। কিন্তু তিনি সোমবার পুরোসময় বক্তব্য রাখার পরও তার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়নি। আদালত এজন্য তাকে মঙ্গলবারের মধ্যে তার বক্তব্য শেষ করতে বলেন। এ দিন তিনি যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করলে আসামীপক্ষের অপর আইনজীবীকে যুক্তিতর্ক উপস্থাপন করতে সুযোগ দেওয়া হবে বলে আদালত জানিয়ে দেন। সোমবার আদালত মামুনকে উদ্দেশ করে আরও বলেন, "আমাদের মনে হয়, আপনি বজলুল হুদার বিষয়ে যুক্তিতর্ক শেষ করেছেন।" আদালত তাকে বলেন, "আপনি বোধহয় এ মামলার সাক্ষ্য পড়েন নি। আপনি এ মামলার ব্যাপারে যত কম বলবেন, ততই ভাল।" মামুন বলেন, "এ ঘটনার সময় বঙ্গবন্ধুর বাড়িতে উপস্থিত নুরুদ্দিনকে সাক্ষীই করা হয়নি। এ মামলার নিুআদালতের বিচারও সঠিক হয়নি।" আদালত বলেন, "বিচার যে সঠিক হয়নি- এ বিষয়ে লিভ মঞ্জুর করা হয়নি।" এরপর মামুন বলেন, "এ মামলার আসামি আবদুল ওহাব জোয়ারদার সাক্ষ্যের সন্দেহের সুযোগ পেয়েছে। তাকে নিুআদালত খালাস করে দিয়েছে। কিন্তু একই অবস্থায় থেকেও বজলুল হুদা সেই সুযোগ পাননি।" সোমবারের শুনানির পর সাংবাদিকদের মামুন বলেন, "এ মামলার সাক্ষীদের বক্তব্যের বিভিন্ন অসঙ্গতি আদালতে তুলে ধরেছি। "১৫ আগস্টের ঘটনায় আলাদা আলাদা হত্যার জন্য আলাদা বিচার হবে। সেক্ষেত্রে এ হত্যা মামলার রায়ই বাতিল হয়ে যাবে।" তবে মামুন স্বীকার করেন, আদালত অবশ্য বলেছেন, এ কথা লিভ মঞ্জুরের আদেশে নেই। মঙ্গলবারই তাকে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার জন্য আদালত বলেছে বলেও জানান মামুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স