২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ঢাকায়

সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, তৈরি পোশাক প্রস্তুতকারক এবং শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ঢাকায়
কেলি এম ফে রদ্রিগেজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 03:39 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

বাংলাদেশে তাদের চারদিনের এই সফর হওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। 

প্রতিনিধিদলে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে অর্থনৈতিক সহনশীলতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি কার্যকর ও গুণগত মানসম্পন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে সহযোগিতা দিতে তাদের এই সফর।

এই সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি, তৈরি পোশাক প্রস্তুতকারক এবং শ্রমিক ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল।

ঢাকায় পৌঁছে শ্রমিক অধিকার সংগঠন সলিডারিটি সেন্টার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের উৎকৃষ্ট উপায়ে সহযোগিতার বিষয়ে তৈরি পোশাক খাতে বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে দলটি।

পররাষ্ট্র দপ্তর বলছে, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমানের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি ও বিস্তৃত পরিসরে অভিন্ন অগ্রগতির বিষয়গুলোর উন্নতিসাধন ও ত্বরান্বিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে তুলে ধরছে এই সফর।