১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস: কিশোরী ও যুব নারীদের নেতৃত্বে গুরুত্বারোপ

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 09:12 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কার্যক্রমে কিশোরী ও যুব নারীদের নেতৃত্বে গুরুত্বারোপ করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবসের এক সেমিনারে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‘গার্লস অ্যান্ড ইয়ুথ-লেড ক্লাইমেট অ্যাকশন’ শিরোনামে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশন (বিওয়াইসি) ও পরিবেশ অধিদপ্তর এ সেমিনার আয়োজন করে।

এতে সরকারের জেষ্ঠ্য কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, নাগরিক সমাজ, যুব সংগঠন ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

তারা অন্তর্ভুক্তিমূলক ও স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণে ‘সম্মিলিতভাবে’ কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সেমিনারে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বক্তব্য রাখেন। 

নাভিদ শফিউল্লাহ বলেন, “জলবায়ু অভিযোজন শুধু অবকাঠামো নির্মাণের বিষয় নয়; এটি মানুষের ক্ষমতায়ন, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং নেতৃত্ব গড়ে তোলার বিষয়।”