১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু

তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 12:00 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ঢাকার গেন্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্নাহ মন্ডল নামে ব্যাটারিচালিত রিকশার চালক মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের জিন্নাহ মন্ডলের পরিবার গ্রামের বাড়ি থাকেন। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন তিনি।

হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার রাত ৩টার দিকে গেন্ডারিয়ার লোহারপুল পঞ্চায়েত কবরস্থানের পাশ থেকে ৫৫ বছর বয়সী জিন্নাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে আনা যুবক ইমরান না বলেন, "রাত ৩ টার দিকে একজন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছিলেন, ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান।' চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি ব্যাটারিচালিত অটোরিকশা চালক এক হাত দিয়ে বুকে ধরে রেখেছে।

“কী হয়েছে জানতে চাইলে তিনি বলতে থাকেন, ‘আমাকে বাঁচান হাসপাতালে নিয়ে চলেন। আমাকে ছুরি মেরেছে’। পোস্তগোলা থেকে নিয়ে আসা যাত্রীই তাকে ছুরি মেরে অটোরিকশাটা নিয়ে যেতে চেয়েছিল।"