১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে মেছো বিড়াল হত্যার অভিযোগে আটক ১

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রমাণ পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 10:31 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা বাজারে মেছো বিড়াল হত্যার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জাহিদুল ইসলাম নামের এই ব্যক্তিকে আটকের বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল একটি মেছো বিড়াল হত্যা করে ইজিবাইকের পেছনে ঝুলিয়ে রাখেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

গত ১৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে হত্যার শিকার মেছো বিড়ালের পাশে মুক্তিযোদ্ধাদের অবমাননাকর বক্তব্যসহ ছবি প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তারা ঘটনার সত্যতা পেয়েছেন।

বন বিভাগ বলেছে, জাহিদুল ইসলাম আগে থেকে বন্যপ্রাণী হত্যায় জড়িত ছিলেন। এই অপরাধের সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকার কথাও বলেছে বন বিভাগ।