২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে চা দোকানি নিহত

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন এক দোকানি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 01:33 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

নিহত মো. বাদশা (৫০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চায়ের দোকান চালাতেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের ৮ নম্বর উপশহর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে দিনাজপুর জিআরপি থানার ওসি একেএম মাসুদ রানা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেললাইন পার হওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন বাদশা।

লাশ দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান তিনি।