২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কুপিয়ে হত্যা

পূর্ব বিরোধের জেরে কুষ্টিয়ায় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শনিবার দুপুরে সদর উপজেলার স্টেশন রোডের সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক।  

নিহত বিজয় লাল (৪৫) ওই এলাকার টিটু লালের ছেলে।

এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- বড়বাজার হরিজন পল্লীর বিশু লালের ছেলে রতন লাল (২৩) ও মিলন লাল (২৫)।

ওসি জানান, দুপুরে কলোনির স্বপনসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজয়ের কথা কাটাকাটি হয়। এক পার্যায়ে তারা ধারালো কোদাল দিয়ে বিজয়ে মাথায় আঘাত করলে তিনি আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।