২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে রথযাত্রা অনুষ্ঠিত

আনন্দমুখর পরিবেশে ফরিদপুরে পালিত হয়েছে সনাতন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 05:09 PM

Updated : 12 Oct 2022, 04:02 PM

এ উপলক্ষে শনিবার সকালে শহরের গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রীঅঙ্গন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়।

সেখান থেকে শহরতলির ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গন হয়ে রথটি আবার শহরে ফিরে আসে।

এ সময় শত শত  ভক্ত দড়ি ধরে রথ টেনে নিয়ে যান।  

শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথটি আবার শ্রীধাম শ্রীঅঙ্গনে নিয়ে যাওয়া হয়।

আগামী ২৬ জুলাই উল্টো রথের মধ্যে দিয়ে শেষ হবে  রথযাত্রা উৎসব।