নাটোরে দুই জেএমবি-সদস্য আটক
অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের তালিকাসহ নাটোরে দুই জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব।
এ ঘটনায় বুধবার আটককৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের ইউনুস আলীর ছেলে রাসেল ওরফে তামিম (২৩) ও নওগাঁ জেলার আত্রাই থানার চকবিষ্টপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৩২)।
র্যাব- ৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান জানান, নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় চাঁদা তুলে লেগুনায় করে নাটোর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল জেএমবি সদস্যরা সংবাদের ভিত্তিতে বনবেলঘরিয়া এলাকায় বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে লেগুনা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন এবং জেএমবির অর্থ সংগ্রহের জন্য চাঁদা আদায়ের তালিকা উদ্ধার করা হয়।
পরে দুপুরে ওই দুই জেএমবি সদস্যকে নাটোর প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
দুপুরে নাটোর প্রেসক্লাবে প্রেস ব্রিফিয়ে মাহবুবুর বলেন, আটককৃত জেএমবি সদস্যদের মুক্তির জন্য এবং তাদের সংসারের ব্যয় নির্বাহ করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনে হুমকি দিয়ে টাকা আদায় করে আসছিল আটককৃতরা।
আটককৃত দুজন ময়মনসিংহে পুলিশ হত্যা করে জেএমবি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
