২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৪০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার কুমারভোগ এলাকায় ঢাকা-মাওয়া-শিমুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লৌহজং থানার এসআই হাফিজুর রহমান।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই হাফিজুর বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শিমুলিয়াঘাটগামী ডি এম পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ৪০ বাসযাত্রী আহত হয়েছে।

“আমরা গাড়ির ভেতরে গিয়ে তল্লাশি চালিয়ে সবাইকে উদ্ধার করেছি। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।”