২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নওগাঁর ধামইরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার সকালে উপজেলার অর্জনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ধামইরহাট থানার ওসি মীর্জা আব্দুস সালাম।

গ্রেপ্তার হরিচরণ রবিদাস (৬৫) ওই এলাকার বাসিন্দা।

নিহত মালতী রানীর (৫৫) লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, সোমবার রাতে এনজিও থেকে উঠানো টাকার ভাগাভাগিকে কেন্দ্র করে হরিচরণ ও মালতীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হরিচরণ স্ত্রী মালতির হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন। সকালে এলাকাবাসীর সহায়তায় পুলিশ হরিচরণকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মালতির ভাই শ্রী দিলিপ বাদী হয়ে হরিচরণ রবিদাসকে আসামি করে একটি মামলা করেছে বলে জানান ওসি।