রাজন হত্যা ঘটনার আটক দুই প্রত্যক্ষদর্শীর জবানবন্দি
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় আটক প্রত্যক্ষদর্শী আজমত উল্যাহ ও ফিরোজ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট মহানগর ১ম হাকিম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে জবানবন্দি দেন তারা।
এর আগে সোমবার রাত ১১ টায় প্রত্যক্ষদর্শী আজমত উল্যাহ ও ফিরোজ আলীকে কুমারগাও এলাকা থেকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাজনকে নির্যাতনের সময় তারা পাশে দাঁড়িয়ে দেখছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন তারা।
তবে আটককৃত মুহিতের স্ত্রী লিপিকে শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির করা যায়নি বলে জানান তিনি।
