২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনার লবণচরার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 05:50 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার দুপুরে ওই এলাকার পুটিমারী বিল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লবণচরা থানার ওসি সরদার মোশাররফ হোসেন।

নিহত মো. সোহাগ (২৮) বটিয়াঘাটা উপজেলার আব্দুল বারেকের ছেলে।

ওসি বলেন, দুপুরে এলাকাবাসী পুটিমারী বিল এলাকায় সোহাগের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ব শত্রুতার জেরে সোহাগকে হত্যা করে দুর্বৃত্তরা বিলে ফেলে গেছে বলে ধারণা করছেন ওসি।