২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বরুড়া উপজেলায় এক মাদক বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 04:05 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার সকালে উপজেলার কেমতলী গ্রামের একটি কচুক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

নিহত আমির হোসেন (৩৫) ওই এলাকার আবদুল মমিনের ছেলে।

বরুড়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, সকালে স্থানীয়া গ্রামের একটি কচুক্ষেতে আমিরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


ওসি জানান, আমির হোসেন একজন পেশাদার মাদক বিক্রেতা ছিলেন। মাদক বিক্রির অপরাধে বেশ কিছুদিন কারাগারেও ছিলেন তিনি। এক মাস আগে সে জামিনে মুক্তি পায়।

লাশের মেরুদণ্ডে ১০টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।