২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার হাইকমিশনার হলেন হুমায়ুন কবির

সেনা কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবিরকে কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

এই পদে থাকা মো. ওয়াহিদুর রহমানকে মিশরে বদলি করা হয়েছে।

১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া মেজর জেনারেল হুমায়ুন কবির প্রেসিডেন্টের সামরিক সচিব ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তিনি সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য ছিলেন।

অন্যান্য পদের মধ্যে তিনি ডক্ট্রিন অব আর্মি ট্রেইনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের প্রধান এবং জেনারেল স্টাফ অফিসার ফার্স্ট গ্রেড হিসেবে দায়িত্ব পালন করেছেন।