প্রাণের আমজাদ চৌধুরীর জানাজা বুধবার
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর জানাজা আগামী বুধবার অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টা থেকে আমজাদের মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে।
বিকালে বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যবসায়ী আমজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
