২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সায়েম হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় সাংবাদিকরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার দুপুরে তারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।

পরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

বিক্ষোভ মিছিলের আগে একটি সভায় বক্তৃতা দেন সাংবাদিক নেতারা।

বক্তারা দ্রুত সায়েমের হত্যা রহস্য উন্মোচন ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, আতিয়ার রহমান, নারায়ণ ভৌমিক, আকিমুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার রাত ১১টায় সাংবাদিক বাড়িতে ঢুকে এক সন্ত্রাসী আবু সায়েমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরদিন বিকালে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়।