নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
নোয়াখালীর চৌমুহনীতে ট্রাক চাপায় এক রিকশাভ্যান চালক নিহত হয়েছে।
শনিবার দুপুর পৌনে দুইটার দিকে করিমপুর সড়কের ডেল্টা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া (৫৮) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের আহম্মদ উল্ল্যার ছেলে।
বেগমগঞ্জ থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) ইকবাল বাহার চৌধুরী জানান, দুপুরে সুরুজ মিয়া চৌমুহনী বাজার থেকে রিকশাভ্যান নিয়ে চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।
এসময় একই দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের ধাক্কায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সুজর মিয়া মারা যান।
পুরিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। তবে, ট্রাক চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
