চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে জাহাজে টিম্বার (বড় আকারের কাঠ) তোলার সময় জাহাজ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফাইল ছবি
নিহতরা হলেন- শফিকুল ইসলাম (৫০) ও পেয়ার আহমেদ (৪৫)।
তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোররাতে জাহাজে কাঠ উঠানোর সময় তারা কাঠসহ পা পিছলে নিচে পড়ে যান।”
ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যান। গুরুতর আহত অবস্থায় পেয়ার আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
