২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অজ্ঞাত কিশোর খুন

জামালপুর শহরের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 01:59 AM

Updated : 22 Aug 2022, 12:45 PM

জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানান, ইনস্টিটিউটের গেটের ভেতর থেকে সদর থানার পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ ইফতারের সময় কেউ সেখানে ফেলে গেছে।

তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। পুলিশ এই হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা এবং লাশ সনাক্তের চেষ্টা করছে বলে তিনি জানান।