ঢাকায় ঈদবাজারে চাঁদাবাজি, গ্রেপ্তারের পর দণ্ড
রাজধানীর টিকাটুলীতে রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আটক কারও রাজনৈতিক পরিচয় জানি না। আটকরা প্রত্যেকদিন রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করত। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়।”
দণ্ডিতরা হলেন- সানাউল করিম (২৭), আব্দুল হক (৫৪), এনায়েত হোসেন ওরফে বাবু (৪৮), কামাল উদ্দিন (৫৬), আরিফ (৪৪), আহসানুল্লাহ (৪০), জহিরুল ইসলাম ওরফে জহির (২৮), আলী হোসেন ওরফে মন্টু (৩৬), সাদাফ শাহরিয়ার হাসান (২৩), ফারুক হোসেন ওরফে বাবু (২৯)।
এদের আটজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুজনকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঈদের বেচাকেনার মধ্যে কয়েকজন চাঁদাবাজ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করে আসছিল। ব্যবসায়ীরা বাধা দিলে তারা বিপণি বিতানটি ভাংচুরের চেষ্টা চালায়। তখন ব্যবসায়ীরা র্যাবকে খবর দেন।
এরপর র্যাব সেখানে গিয়ে ১০ জনকে আটকের পর র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
