২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ লাশ উদ্ধার

গাজীপুরে আলাদা স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

পুলিশ জানায়, রোববার দুপুরে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একটি ডোবা থেকে এক তরুণী এবং সদর উপজেলার কাশিমপুরের সুরাবাড়ি এলাকার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

এদের মধ্যে একজন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম বলে জানালেও আরেক জনের পরিচয় জানা যায়নি।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, গত ২৬ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাইফুল। রোববার সকালে সুরাবাড়ি এলাকার একটি বিলে সাইফুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিশ্চিন্তপুর এলাকার একটি ডোবায় ওই তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

লাশে পচে গেছে জানিয়ে সাইফুল বলেন, লাল সালোয়ার-কামিজ পরা ওই তরুণীকে ১৫/২০ দিন আগে হত্যার পর  দুর্বৃত্তরা লাশটি ওই ডোবায় ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।