২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

রাজধানীর কলাবাগানে শুক্রবার মধ্যরাতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

ওবায়দুল হক (৩২) নামে ওই যুবক শুক্রবার রাতে ছিনতাইকারীর কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।  

ওবায়দুল সানোয়ারা গ্রুপের ড্রিংসক অ্যান্ড বেভারেজ (কোয়ালিটি আইসক্রিম) ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যরাতে সেন্ট্রাল রোডের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর এক রিকশাচালক ওবায়দুলকে থানায় নিয়ে আসে।

পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত আড়ইটার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

ওবায়দুলের বাসা ছিল সেন্ট্রাল রোডে। হামলার সময় তার কাছে ল্যাপটপসহ একটি ব্যাগ ছিল।

ওসি বলেন, “গুলি করে তার কাছ থেকে ল্যাপটপসহ ব্যাগ এবং মোবাইল ফোনটি নিয়ে যায় সন্ত্রাসীরা। তাকে মনে হয়, এটি ছিনতাইকারী ঘটিয়েছে।”