সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিন কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আবদুর রাজ্জাক (২৬), মানিগাঁও গ্রামের জামাল উদ্দিন (৩২), কোপানাপাড়া গ্রামের আল আমিন (২৭)।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, যাদুকাটা নদীতে শ্রমিকরা কয়লা তোলার কাজ করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।
