সিলেটে অস্ত্রসহ ১২ ‘ডাকাত’ আটক
ডাকাত সন্দেহে সিলেটের গোয়াইনঘাট থেকে অস্ত্রসহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার বাঘের সড়কে একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে জানান গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গোয়াইনঘাটগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দুটি এলজি রাইফেল ও ছয় রাউন্ড গুলিসহ ১২ ডাকাতকে আটক করা হয়।
আটকরা ডাকাতির উদ্দেশ্যে সিলেট শহরে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে -বলে জানান ওসি আবদুল হাই ।
