২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে মামলা

নওগাঁর সাপাহার উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 06:49 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

বুধবার দুপুরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাপাহার থানার ওসি জাহিদুর রহমান চৌধুরি।

তিনি বলেন, উপজেলার রামাশ্রম শিমুলডাঙ্গা গ্রামে সোমবার রাতের ওই ঘটনায় তিন জনকে আসামি করে মেয়েটির বাবা একটি মামলা করেছেন।

আসামিরা হলেন, শিমুলডাঙ্গা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে জুয়েল হক (১৮), তার বন্ধু  (অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হল না) এবং একই গ্রামের আবু হাসান (১৮)।

মামলার বরাত দিয়ে ওসি জাহিদুর আরো বলেন, সোমবার ইফতারের পর গ্রামের পাশে তাদের ধানের বীজতলা দেখতে যায় স্থানীয় মাদ্রাসার পঞ্চম শ্রেণির ওই ছাত্রী।এ সময় মেয়েটি একা পেয়ে ওই গ্রামের জুয়েল হক দুই বন্ধুর সহযোগিতায় ধর্ষণ করে।

মেয়েটি চিৎকারে স্থানীয়রা ছুটে এলে জুয়েল ও তার সহযোগীরা পালিয়ে যায়।