কেরানীগঞ্জে ১৭টি কোবরা জব্দ করেছে র্যাব
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১৭টি কোবরা সাপসহ একজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে ঘাটেরচর লেকসিটি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে (৩৫) আটক করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক এস এম মাসুদ রানা জানান, বাবুল সাপের বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে কোবরাগুলো সংগ্রহ করেন।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আনিসুর রহমান বাবুলকে এক বছরের কারাদণ্ড দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অনাদায়ে তাকে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে এই র্যাব কর্মকর্তা জানান।
র্যাব-২ এর কর্মকর্তা মেজর নাসির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাপের বিষ পাচারে তার সঙ্গে আর কারা জড়িত তা র্যাব তদন্ত করে দেখবে।
