২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ১

সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 02:20 AM

Updated : 22 Aug 2022, 12:39 PM

গুলিবিদ্ধ আজাহারুল ইসলাম (৩২) সাতক্ষীরা সদরের হাড়দ্দহা গ্রামের আব্দুর রহিম বক্সের ছেলে।  তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার এএসআই কামাল হোসেন বলেন, সোমবার রাতে সদর উপজেলার নবাতকাটি এলাকায় এ বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

আহত দুই পুলিশ সদস্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে এএসআই কামাল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উপজেলার নবাতকাটি এলাকায় মাদক বেচতে কয়েকজন বিক্রেতা অবস্থান করছে খবর পেয়ে রাত ৯টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল।

ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে দুর্বৃত্তরা পিছু হটলে ঘটনাস্থল থেকে অস্ত্র ও বেশকিছু ফেনসিডিল ছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় আজাহারুলকে উদ্ধার করে পুলিশ।