জগন্নাথে ঈদের ছুটি ৩ জুলাই থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হচ্ছে ৩ জুলাই থেকে, যা চলবে ২৫ জুলাই পর্যন্ত।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ কার্যত কার্যকর থাকবে ৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত।
তবে প্রশাসনিক দপ্তরের ছুটি শুরু হবে ৭ জুলাই থেকে। ছুটি শেষে বিভাগ ও প্রশাসনিক দপ্তরগুলো ২৬ জুলাই খুলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫ ও ৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা যথাযথ সময়েই অনুষ্ঠিত হবে।
