২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের গাড়ি খাদে, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চার জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, সোমবার উপজেলার শাহ্বাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সহকারী মেকানিক মহসিন মিয়া, সঞ্জয় চন্দ্র মজুমদার, স্টোর সহকারী জাকির হোসেন ও পিকআপ ভ্যান চালক মাহবুবব হোসেন।

তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ওয়ালিউল্লাহ বলেন, সকালে ঢাকা থেকে উদ্ধার সামগ্রী নিয়ে ফায়ার সার্ভিসের পিকআপ ভ্যানটি সিলেট যাচ্ছিল। পথে শাহ্বাজপুর এলাকায় পেছন দিন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।