২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারানো ক্রিকেটারদের রাষ্ট্রপতির অভিনন্দন

ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 11:11 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

রোববার এই জয়ের পর এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, “আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই জয়ের ধারা আগামীতে অব্যাহত  রাখবে।”

রাষ্ট্রপতি অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।