২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যত্র তত্র কোরবানির পশু জবাই করা যাবে না

যত্রতত্র পশু কোরবানি বন্ধে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় জবাইয়ের স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার সচিবালয়ে বিভিন্ন সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।

স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানে পশু জবাই না করে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ প্রতিটি মহল্লা, পাড়া এবং সড়কসংলগ্ন খোলা জায়গায় মাঠ নির্ধারণ করে দেবে।

স্থানীয় সরকার বিভাগের সচিবের সভাপতিত্বে সভায় যেখানে সেখানে কোরবানির পশু জবাই বন্ধে এ বিষয়ে জনসচেনতায় জনসংযোগ করারও সিদ্ধান্ত হয়েছে।

কোরবানির ঈদে রাজধানীসহ বিভিন্ন শহরের অলি-গলিসহ রাস্তার ধারে পশু জবাই করতে দেখা যায়।