২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কলেজ থেকে ৬টি হাতবোমা উদ্ধার

রাজশাহী নগরীর একটি কলেজ থেকে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 03:06 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শনিবার দুপুরে নগরীর সোনাদীঘি এলাকার রাজশাহী কলেজ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন খান জানান, পরিচ্ছন্ন কর্মীরা কলেজের মসজিদের পাশে ড্রেন পরিষ্কারের সময় পলিথিনের ব্যাগে ভরা বোমাগুলো দেখতে পেয়ে কলেজ অধ্যক্ষকে জানায়। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে বোমাগুলো উদ্ধার করে পানির বালতিতে ডুবিয়ে রাখে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ”ব্যাগ দেখে মনে হয়েছে অনেকদিন আগেই বোমাগুলো ওখানে রাখা হয়েছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ায় কিছু নেই।”