২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 02:19 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

শনিবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের আদিনা ফজলুল হক কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপী গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৭), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে শহীদ হাসান রুবেল (১৯) ও গাজলুর রহমানের ছেলে আব্দুল্লাহ কাফী (২১)। 

শিবগঞ্জ থানার ওসি ময়নুল ইসলাম জানান, গোপন খবর পেয় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে একটি পিস্তুল, ৪৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ শামীম রেজা, রুবেল, আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।