২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-ভ্যান সংঘর্ষে নিহত ১

গাজীপুর সদর উপজেলায় দাঁড় করিয়ে রাখা একটি কভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 11:23 AM

Updated : 22 Aug 2022, 12:38 PM

নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাহার আলম জানান, শুক্রবার সকালে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ট্রাক চালকের সহকারী বলে জানালেও তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

এসআই বাহার বলেন, “সড়কের পাশ্চিমপাশে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানটির সঙ্গে ময়মনসিংহগামী ট্রাকটি সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।”

পরে রেকার দিয়ে টেনে ট্রাকের সামনের অংশ আলাদা করে পুলিশ লাশ উদ্ধার করে বলে জানান তিনি।