রূপগঞ্জে বেতনের দাবিতে সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেএলবি অ্যাপারেলসের শ্রমিকদের অবরোধে ওই সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, মে মাসের বেতন পরিশোধ না করায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।পরে রূপগঞ্জ থানা ও শিল্প পুলিশ সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
কারখানার মালিক আকাশ মিয়া আগামী সোমবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন বলে জানান ওসি মাহমুদুল।
