২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ আটক ২৪

অবৈধ পথে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:26 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সকালে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত সড়ক থেকে তাদের আটক করা হয়।

তবে ওই সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

আটককৃতদের মধ্যে ১০ নারী ও দুই শিশু রয়েছে বলে জানান তিনি।

ক্যাম্প কমান্ডার আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা বাংলাদেশি। ভাল কাজের প্রলোভনে ভারতে গিয়ে বিভিন্ন বাসা-বাড়ি ও কারখানায় কাজ করত।সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।

আটকদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বিজিবি একটি মামলা করেছে।