২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে পিস্তলধারী যুবককে ধরিয়ে দিল এলাকাবাসী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে পিস্তল ও গুলিসহ একজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 02:24 PM

Updated : 22 Aug 2022, 12:37 PM

গ্রেপ্তার তুহিনের (২২) বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কেওয়ারখালী গ্রামে।

নবাবগঞ্জ থানার ওসি মো. সায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন স্থানীয় ইকবাল। পথে বেনুখালী চকে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা তিনজন তাকে আটকায়।

“তারা ইকবালকে বলে, ভাই আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমাদের একজনকে একটু ঢাকায় পৌঁছে দেন।”

ওসি মো. সায়েদুর জানান, তুহিন নামে একজনকে পেছনে উঠিয়ে কিছু দূর যাওয়ার পর সন্দেহ হওয়ায় কৌশলে তাকে নিয়ে বেনুখালী বাজারে ফিরে আসে ইকবাল। এলাকাবাসী তুহিনের দেহ তল্লাশি করে পেলে তাকে পিটুনি দেয়।

“পরে পুলিশ গিয়ে তুহিনকে গ্রেপ্তার করে এবং তার কাছে থাকা তিনটি গুলিভর্তি পিস্তল উদ্ধার করে।”

এ ঘটনায় একটি অস্ত্র আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সায়েদুর জানান।